সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :

বালিয়াকান্দিতে শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 5:20 pm, সোমবার, ২২ জুন, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ  অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে,আড়কান্দি উচ্চ বিদ্যালয় বিদ্যালয় চত্বরে, বিদ্যালয়ের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ফরিদ আহেম্মদ আশিকের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দে প্রমুখ। এ সময় বিএনপির নেতা কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com