জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় সার্বক্ষণিক একজন ডিউটি অফিসার দায়িত্ব পালন করছেন।
জরুরি পরিস্থিতি, অপরাধ সংক্রান্ত তথ্য, সামাজিক সমস্যা, পারিবারিক বিরোধ, নারী ও শিশু নির্যাতনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদারের নেতৃত্বে থানার সদস্যরা জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে কাজ করে যাচ্ছেন। জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সচেতন নাগরিকের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো সমস্যায় দ্বিধা না করে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের জন্য বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-১০১৪০০ ব্যবহার করা যাবে।
পুলিশ জনগণের বন্ধু”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ বালিয়াকান্দি গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বালিয়াকান্দি থানা।