মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

রাজবাড়ীতে সবুজ বাংলাদেশ জেলা কমিটি গঠন: পরিবেশ রক্ষায় নবযাত্রা

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 12:07 pm, সোমবার, ২২ জুন, ২০২৬

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ-এর রাজবাড়ী জেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশব্যাপী বৃক্ষরোপণ, নদী ও খাল রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে আসছে।

‎নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন । মোঃ পাভেল রহমান, তারা জানিয়েছেন, আগামী দিনে রাজবাড়ী জেলায় সবুজায়ন ও পরিবেশ রক্ষায় সমন্বিত কর্মসূচি হাতে নেওয়া হবে।

‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

‎সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফরিদুল ইসলাম,

‎সহ-সভাপতি: মোঃ খবির সরদার,

‎সহ-সাধারণ সম্পাদক: মিতা খাতুন, ও মোঃ আহাদ শেখ,

‎সাংগঠনিক সম্পাদক: মনোয়ার হোসেন রবিন,

‎সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ রাহাদ শেখ,

‎অর্থ বিষয়ক সম্পাদক: তৌহিদ মাহমুদ,

‎দপ্তর সম্পাদক: মোঃ আসিফ মন্ডল,

‎প্রচার সম্পাদক: অনিকা তাহসিন সুপ্তি,

‎শিশু ও নারী বিষয়ক সম্পাদক : সুমাইয়া আক্তার,

‎সংগঠনের কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি রাজবাড়ী জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করবে, জনসচেতনতা বৃদ্ধির জন্য গ্রাম-গ্রামান্তরে সভা-সেমিনার আয়োজন করবে এবং স্থানীয় পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে।

‎উল্লেখ্য, সবুজ বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় কয়েক লাখ গাছ রোপণ করেছে এবং বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি বিশ্বাস করে, সরকারি-বেসরকারি সহযোগিতায় টেকসই পরিবেশ রক্ষায় এই কমিটি হবে কার্যকর ভূমিকার অগ্রদূত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com