শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ বগুড়ার শেরপুর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকার সরকারি সহায়তা শেরপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রথম দিনে ৩০০ চারা রোপণ যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

বালিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : 2:37 pm, শনিবার, ১৩ জুন, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মান্নান ফকির (৩১) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নান ফকির পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি শ্বশুরবাড়ি খোর্দ্দরামদিয়া গ্রামে পরিবারসহ বসবাস করতেন। তাঁর স্ত্রী ও প্রায় দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। রাতে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে গভীর শোক।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রব তালুকদার জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com