বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন ও লিফলেট বিতরণ উত্তরাঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্তপ্রায় বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা জয়পুরহাটে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৯ বালিয়াকান্দিতে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার সুন্দরগঞ্জে বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় গ্ৰেফতার-১ দৌলতদিয়া পতিতাপল্লী থেকে ১০০ লিটার চোলাই মদসহ এক কারবারী গ্রেপ্তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রাম্পের আমলে সর্বোচ্চ সংঘাত ঢাকার বাতাসের মান আজ ভালো

বালিয়াকান্দিতে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 4:50 pm, মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে বাঁধুলী খালকুলা গ্রামের মারিয়া (১৩) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিবেশীর বাড়ী থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মারিয়া বাঁধুলী খালকুলা গ্রামের ফুরাদ শেখের মেয়ে। সে স্থানীয় মেগচামী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
সোমবার (০৮ জুন) বিকেল ৪ টার সময় উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে মারিয়া স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দুপুরেও সে বাড়িতে ফিরে না আসায় তার বাবা ফুরাদ শেখ বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন যে মারিয়া সেদিন স্কুলেই যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে প্রতিবেশী হাসিব মণ্ডলের ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাওয়া যায়। হাসিব মণ্ডলের মায়ের কাছ থেকে খবর পেয়ে মারিয়ার বাবা ফুরাদ শেখ বিকল্প উপায়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। সেখানে খড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখতে পান, ঘরের ভেতরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচানো অবস্থায় মারিয়ার দেহ ঝুলছে। তাৎক্ষণিকভাবে চিৎকার করে তিনি নিজেই মেয়ের গলার ওড়না খুলে নিচে নামান এবং বুঝতে পারেন যে মারিয়া আর বেঁচে নেই।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক সাইফুল বাশার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করেন। ঘটনাটি আত্মহত্যা নাকি পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com