শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২ বগুড়ার শেরপুর উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৭৭ লাখ টাকার সরকারি সহায়তা শেরপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রথম দিনে ৩০০ চারা রোপণ যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

শেরপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রথম দিনে ৩০০ চারা রোপণ

​শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : 7:16 pm, শনিবার, ১৩ জুন, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন, ২০২৬) উপজেলার বিভিন্ন স্থানে চারা রোপণের মাধ্যমে এই ব্যাপক কর্মসূচির সূচনা করা হয়।
​প্রথম দিনের কর্মসূচি ও চারা রোপণ উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
​ ১নং কুসুম্বী ইউনিয়নের হাপুনিয়া-টুনিপাড়া সড়কে আম, মেহগনি, বহেরা, হরিতকী ও নিমগাছসহ বিভিন্ন প্রজাতির ২৫০টি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শেরপুর পৌরসভার নয়াপাড়া পানির ট্যাংকি চত্ত্বরে ফলজ ও ওষধি গাছসহ আরও ৫০টি চারা রোপণ করা হয়।
​এছাড়া উপজেলা পরিষদ চত্ত্বর ও উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোতেও একযোগে গাছ লাগানোর মাধ্যমে এই কর্মসূচিকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে।
​সর্বস্তরের মানুষের অংশগ্রহণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সরকারের বিভিন্ন বিভাগ ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক শক্তির এক অভূতপূর্ব মিলনমেলা দেখা যায়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন ​কৃষি অধিদপ্তর ও এলজিইডি (LGED),
​স্থানীয় সম্মানিত রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ ​,স্থানীয় যুব সমাজ ও স্কাউট সদস্যরা ​প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,​পরবর্তী পরিকল্পনা ও আহ্বান উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর, এলজিইডি এবং ইউনিয়ন পরিষদের যৌথ সমন্বয়ে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও বিভিন্ন পতিত জায়গায় পর্যায়ক্রমে আরও বিপুল সংখ্যক বৃক্ষ রোপণ করা হবে। উপজেলা প্রশাসনের উদাত্ত আহ্বান পরিবেশ বাঁচাতে ও শেরপুরকে সবুজ-শ্যামল করে গড়ে তুলতে শেরপুরবাসীর প্রতি ব্যক্তিগত পর্যায়ে নিজ নিজ বাড়ির আঙিনায় অন্তত দুটি করে গাছ লাগানোর জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com