বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার নাসির-তামিমার খালাস, প্রতিক্রিয়ায় যা বললেন বাদী রাকিব গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু বিখ্যাত সাগ্রাদা ফামিলিয়া ব্যাসিলিকার নতুন টাওয়ার আশীর্বাদ করবেন পোপ ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন সবজি চাষে বাম্পার ফলন

টি এম কামাল :
  • আপডেট সময় : 10:44 am, বুধবার, ১০ জুন, ২০২৬

সিরাজগঞ্জে এবার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের হাট-বাজারে সবজির দাম এখন ভালো থাকায় কৃষকেরা খুশি। খরচ কম লাভ বেশি হওয়ায় সবজি চাষে ঝুঁকছে কৃষকেরা। ইতোমধ্যেই এ চাষাবাদে সচ্ছলতা ফিরে এসেছে কৃষকের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন সবজি চাষে ৮ হাজার ৫শ’ হেক্টর জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ চাষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ করেছে কৃষকেরা। সবচেয়ে বেশি এ চাষাবাদ হয়েছে উল্লাপাড়া, কাজিপুর, রায়গঞ্জ, কামারখন্দ, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। তবে যমুনা নদীর তীরবর্তী উপজেলার চরাঞ্চলেও লাভজনক এ চাষাবাদ করা হয়েছে। এসব সবজির মধ্যে রয়েছে, বেগুন, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, পালংশাক, সবুজশাক, ফুলকপি, পটল, ঢেড়স, বাঁধাকপি, ডাটা, করলা, ঝিংগা ও সিম।

প্রতি বছরের ন্যায় এবারো প্রায় ২ মাস আগে এসব সবজি চাষাবাদ করেছে কৃষকেরা। ইতোমধ্যেই এসব সবজি হাট-বাজারে দাম থাকায় কৃষকেরা খুশি। স্থানীয় কৃষকেরা বলছেন, খরচ কম, লাভ বেশি-এ সবজি চাষাবাদে কৃষকেরা আগ্রহী হয়ে উঠেছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে এবারো এসব সবজি বেশি চাষাবাদ করা হয়েছে। তবে চরাঞ্চলের বিভিন্ন সবজি কিছুটা আগেই হাট-বাজারে উঠেছে। এর মধ্যে লাউ, মুলা ও কপির কদর বেশি রয়েছে। তবে অনেক সবজি বারো মাসই চাষাবাদ হয়ে থাকে।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী গ্রামের প্রান্তিক চাষি হাসান প্রায় ১ বিঘা জমি বরগা নিয়ে সবজি বাগান চাষাবাদ করেছেন। এ বাগানে কুমড়া, পল্লা, ঢেড়স, পটলসহ অন্যান্য সবজি চাষাবাদ করেছে। এ সবজি চাষাবাদে ব্যয় খরচ বাদে লাভের আশা রয়েছে বেশি। ইতোমধ্যেই প্রায় লাখ টাকার সবজি বিক্রি করেছে এবং আরো ১ মাসেরও বেশি এ সবজি বিক্রি করা যাবে। বহুলী, রাজাপুর, রঘুরগাতী, হরিণাহাটা, মাছুয়াকান্দি, মুনসুমি, খাগাসহ এ অঞ্চলের বিভিন্ন গ্রামের বহু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এসব চাষাবাদে ঝুঁকে পড়েছে। এসব চাষাবাদে অনেক কৃষকের সচ্ছলতা ফিরে এসেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি বিভাগের উপ-পরিচালক এ. কে. এম. মঞ্জুরে মাওলা বলেন, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে কৃষকদের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ। বিশেষ করে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে থেকেও পরামর্শ দিয়েছেন। এবার এ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। সবজির বাজার ভালো থাকায় কৃষকেরা এখন খুশি বলে তিনি উল্লেখ করেন। #

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com