বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গিনিতে খনি ধসে ১১ জনের মৃত্যু বিখ্যাত সাগ্রাদা ফামিলিয়া ব্যাসিলিকার নতুন টাওয়ার আশীর্বাদ করবেন পোপ ফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের, টুর্নামেন্ট-পূর্ব অস্থিরতার মাঝেও প্রস্তুত ফুটবল বিশ্ব বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হল ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল উৎসব শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী পাইকগাছায় হাসান হত্যা: মামলার প্রধান আসামি গ্রেফতার বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : 10:56 am, বুধবার, ১০ জুন, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন (১৭) নামে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির বাইরে থেকে হাঁস নিয়ে আসার উদ্দেশ্যে বের হন সাব্বির। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সাব্বিরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। মেধাবী ও ভদ্র শিক্ষার্থী হিসেবে পরিচিত সাব্বিরের অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় কানাইকান্দর স্কুলপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com