সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

নিখোঁজ মালয়েশীয় পর্বতারোহী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : 4:27 pm, রবিবার, ৭ জুন, ২০২৬

মালয়েশিয়ার আদিবাসীরা শনিবার গভীর রাতে মধ্য মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের ছোট শহর তাপাহর কাছে একটি বনাঞ্চল থেকে নিখোঁজ পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে। স্থানীয় সংবাদপত্রগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।

দুই সপ্তাহ ধরে জঙ্গলে নিখোঁজ থাকার পর ওই মালয়েশীয় পর্বতারোহী জাসলিনদা সালুদিনকে জীবিত উদ্ধারের ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করেছেন তার এক বন্ধু।

এ ঘটনায় দেশজুড়ে আলোচিত ব্যাপক অনুসন্ধান অভিযানও শেষ করে কর্তৃপক্ষ।

কুয়ালালামপুর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তাকে যেখানে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল, সেখান থেকে বেশ কিছুটা দূরে পাওয়া যায়। ৪৯ বছর বয়সী সালুদিনকে একজন অভিজ্ঞ পর্বতারোহী হিসেবে বর্ণনা করা হয়েছে।

দুই সপ্তাহ আগে ট্রান্স স্পেনসার চ্যাপম্যান ট্রেকের সময় তাকে সর্বশেষ দেখা যায় বিপজ্জনক টিটিওয়াংসা রেঞ্জ পর্বতমালা ধরে ৩৪ কিলোমিটার দীর্ঘ এই কঠিন ট্রেকিং অভিযানে তিনি অংশ নিয়েছিলেন।

নিখোঁজ হওয়ার আগে তিনি একা একটি বিশ্রাম শিবির থেকে গুনুং বাতু পুতিহ বা হোয়াইট রক মাউন্টেনে আরোহণের উদ্দেশ্যে রওনা দেন।

তার নিখোঁজ হওয়ার ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রথম পাতার খবর হয়ে ওঠে। তাকে খুঁজে বের করতে হেলিকপ্টার, স্থানীয় আদিবাসী সম্প্রদায় ও মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের বিশেষজ্ঞ দল নিয়ে বড় ধরণের অনুসন্ধান অভিযান চালানো হয়।

শনিবার বিকেলে স্থানীয় জেলেরা তাকে খুঁজে পান।

সালুদিন জানান, নদীর পানি পান করে এবং বুনো বেরি ও বনাঞ্চলের অন্যান্য উদ্ভিদ খেয়ে তিনি বেঁচে ছিলেন।

তার বন্ধু হিশামুদ্দিন আহমাদ বলেন, ‘তিনি নিরাপদে উদ্ধার হয়েছেনÑ এ খবর শোনার পর মনে হয়েছে আমাদের প্রার্থনা কবুল হয়েছে। এটি সত্যিই অলৌকিক।’

উদ্ধারের পর সালুদিনকে হাসপাতালে নেওয়া হয়।

পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের অপারেশনসের সহকারী পরিচালক সাবারোদজি নর আহমাদ দ্য স্টার পত্রিকাকে বলেন, ‘তার শরীরে পোকামাকড়ের কামড়ের চিহ্ন রয়েছে। মাথাতেও কিছু ক্ষত আছে। তবে এগুলো সামান্য আঘাত।’

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাসলিনদাকে নিরাপদ রাখতে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বোন জাসলিনদাকে সুরক্ষা দেওয়ার জন্য’ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com