শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ এলডিসি উত্তরণের বর্ধিত সময়কে সংস্কার ত্বরান্বিতের সুযোগ হিসেবে দেখছে ডব্লিউটিও লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম বিশ্বকাপে জাতীয় সংগীতের সময় ২৬ জনের পুরো দলকে মাঠে রাখার ঘোষণা ফিফার লা লিগার মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হলেন ইয়ামাল ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ট্রাম্প কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ট্রাম্প

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 5:09 pm, শনিবার, ৬ জুন, ২০২৬

ইরানের কাছে এখনও ‘২১ থেকে ২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে বলে শুক্রবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে দেশটির মিত্র আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্প্রতি ইরান আঞ্চলিক দেশগুলোর দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

তিনি বলেন, ‘তাদের এখনও সক্ষমতা আছে। কিছু ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন রয়েছে। শতাংশের হিসেবে বললে, হয়তো ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের হাতে আছে।’

ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের এই পরিসংখ্যানটি ট্রাম্পের মে মাসে দেওয়া ১৮ শতাংশের চেয়ে বেশি। তিনি এর আগে একাধিকবার দাবি করেছেন যে, ইরানের যুদ্ধ করার সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী শুক্রবার দাবি করেছে, তারা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ইরানের এই দাবি অস্বীকার করেছে।

এর দুই দিন আগে কুয়েত জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যাকে তারা  ‘জঘন্য ইরানি আগ্রাসন’ বলে উল্লেখ করে।

facebook sharing button

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com