বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে শরীয়তপুরে দুটি মিষ্টির দোকানে দুই লাখ টাকা জরিমানা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদারে পাকিস্তানকে চীনের আহ্বান এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর পাইকগাছায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন জিএস আকবর হুসাইন আর নেই রাজবাড়ীর ‎বালিয়াকান্দিতে রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ, দুই ব্যক্তিকে জরিমানা পাইকগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভ্যাকসিন নেই হাসপাতালে, সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু কাজিপুরে মাদক ব্যবসায়ী দম্পতি আটক

জিএস আকবর হুসাইন আর নেই

টি এম কামাল
  • আপডেট সময় : 12:23 pm, বুধবার, ১৩ মে, ২০২৬

ঐতিহ্যবাহী কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সাবেক প্রবীণ ছাত্রনেতা আকবর হুসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে বারোটায় সিরাজগঞ্জের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সূত্রে জানা গেছে, আকবর হুসাইন ১৯৭৪ সালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের জিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি জাসদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ছাত্রজীবন তিনি তৎকালীন সময়ে ছাত্র রাজনীতিকে সুসংগঠিত করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে তার সাহসী ভূমিকা আজও স্থানীয় প্রবীণ রাজনৈতিক মহলে স্মরণীয়।

মঙ্গলবার রাত নয়টায় উপজেলার দুবলাই গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com