বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে শরীয়তপুরে দুটি মিষ্টির দোকানে দুই লাখ টাকা জরিমানা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদারে পাকিস্তানকে চীনের আহ্বান এলজিইডি’র প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর পাইকগাছায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন জিএস আকবর হুসাইন আর নেই রাজবাড়ীর ‎বালিয়াকান্দিতে রাস্তায় কাদামাটি ফেলে জনদুর্ভোগ, দুই ব্যক্তিকে জরিমানা পাইকগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ভ্যাকসিন নেই হাসপাতালে, সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু কাজিপুরে মাদক ব্যবসায়ী দম্পতি আটক

শরীয়তপুরে দুটি মিষ্টির দোকানে দুই লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:29 pm, বুধবার, ১৩ মে, ২০২৬

জেলা শহরের পালং বাজার এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে নানা দুটি মিষ্টির দোকানে দুই লাখ টাকা জরিমানা করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১টায় সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
 
অভিযানে নের্তৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী। তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য। 

এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানের সময় বিভিন্ন খাদ্যপণ্য বিক্রয় প্রতিষ্ঠানের নানা-অনিয়ম পরিলক্ষিত হয়।

এর মধ্যে ছিল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, বিএসটিআই অনুমোদনবিহীন খাদ্যপূর্ণ বিক্রয়, উৎপাদিত খাদ্য পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, খোলা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মাটি থেকে নিরাপদ উচ্চতায় খাদ্যপণ্য সংরক্ষণ না করা, খাদ্য পণ্য বিক্রয় কর্মীদের স্বাস্থ্যবিধি না মানা ও খাদ্য পণ্যের ক্রয় বিক্রয় চালান সংরক্ষণ না করা।

ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নিরাপদ খাদ্য আইনে  গোপাল ঘোষ মিষ্টান্ন ভা-ারে এক লাখ ও হারুন ঘোষ মিষ্টান্ন ভা-ারে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।

এ সময় প্রতিষ্ঠান দুটির স্বত্বাধিকারীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত না থাকলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com