মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাজিপুরে টিসিবির স্বল্পমূল্যের পণ্য বিক্রি শুরু প্রথম ওভারেই তাসকিনের উইকেট শেষ সেশনে ৭ উইকেট প্রয়োজন বাংলাদেশের গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান কাউনিয়ায় সাড়ে ৮ কিলোমিটার খাল খননের উদ্বোধন বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্কে কাজিপুরে যমুনা পাড়ের মানুষ কোরবানির ঈদ সামনে রেখে সিরাজগঞ্জে প্রস্তুত ৩ লাখের বেশি উদ্বৃত্ত পশু রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক গৃহবধুর বসতবাড়ি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে ঝলসে গেলেন অফিস সহায়ক

রাজবাড়ী প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী
  • আপডেট সময় : 3:00 pm, মঙ্গলবার, ১২ মে, ২০২৬

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

‎রোববার (১০ মে) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর পশু হাসপাতাল এলাকায় অবস্থিত নিরাপদ খাদ্য অফিসে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, অফিস ছুটির কিছুক্ষণ আগে জাতীয় পতাকা নামানোর সময় অসাবধানতাবশত পতাকার স্টিলের পাইপটি বিদ্যুতের উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে যায়। স্টিলের পাইপ বিদ্যুতায়িত হয়ে পড়লে মনিরার শরীরে আগুন ধরে যায়। সে সময় অফিসে অন্য কেউ উপস্থিত না থাকায় তাকে উদ্ধার করতে দেরি হয় এবং তার শরীরের বেশির ভাগ অংশ আগুনে ঝলসে যায়।

‎স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মনিরাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, মনিরার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ার তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, আমাদের অফিসের স্টাফ মনিরা খাতুন বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তার জ্ঞান ফিরেছে, তবে অবস্থার এখনও উন্নতি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com