শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতিঃ প্রার্থীদের নাম ঘোষণা  কাজিপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন রাজবাড়ী সদর থানায় অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার রাজবাড়ী সদর থানার অভিযানে ৮ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রাজবাড়ীতে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে চারজন গ্রেফতার, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান রাজবাড়ীর পাংশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সেলফিন অ্যাপে জাল ভাউচার ব্যবহারে যুবক আটক  ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ ‎আশুলিয়ায় যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল ও শিক্ষক আটক জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা সরকারের লক্ষ্য

সেলফিন অ্যাপে জাল ভাউচার ব্যবহারে যুবক আটক 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : 6:31 pm, শুক্রবার, ৮ মে, ২০২৬

খুলনার পাইকগাছায় ইসলামী ব্যাংক শাখার “সেলফিন” অ্যাপে জাল ভাউচার ব্যবহার করে ১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তলনের চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম নাইমুল হক। সে বরিশাল জেলার নেছারাবাদ থানার পিরোজপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৭ মে) পাইকগাছা ইসলামী ব্যাংক শাখায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, আটককৃত নাইমুল হক ব্যাংকের ক্যাশ কাউন্টারে দেড় লক্ষ টাকার একটি সেলফিন ভাউচার জমা দেন। কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তা ভাউচারটি যাচাই (Verify) করার সময় জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন। এমতাবস্থায় প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যাচ্ছে বুঝতে পেরে অভিযুক্ত নাইমুল দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে উপস্থিত সাধারণ জনতা তাকে ধরে ফেলে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। ইসলামী ব্যাংক পাইকগাছা শাখার ম্যানেজার মো: আবু জাফর জানান, প্রতারক যুবকটি আমাদের শাখায় দেড় লক্ষ টাকার একটি ভাউচার জমা দিয়েছিল। আমাদের অফিসার ভাউচারটি যাচাই করার সময় বুঝতে পারেন এটি জাল। তাৎক্ষণিকভাবে পালানোর চেষ্টা করলে বাজারের লোকজন তাকে ধরে নিয়ে আসে। আমরা সাথে সাথেই পাইকগাছা থানা পুলিশকে খবর দেই। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ব্যাংকে উপস্থিত হয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com