সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাট শতকণ্ঠে গীতা পাঠে মুখরিত বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের আধা পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নজরুলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতি: অস্তিত্বের সংকট নাকি নতুন উত্থানের হাতছানি? রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড নীলফামারীতে ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা পশ্চিমবঙ্গে ভোট গণনাকে ঘিরে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্থগিত বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু কাজিপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা কাজিপুরে ৩৭৫৯২ শিশুকে হাম-রুবেলা টিকা, শিক্ষকদের ওরিয়েন্টেশন সম্পন্ন

চুয়াডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 4:28 pm, রবিবার, ৩ মে, ২০২৬

জেলায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ বেলা ১১ টায় জেলার সদর উপজেলা হলরুমে ১২ হাজার কৃষকের মাঝে   এ বীজ ও সার বিতরণ কর্মসূচির  উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। কৃষি সম্প্রসারণের কর্মকর্তা আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক।

পরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

বিতরণকৃত প্রনোদনার মধ্যে রয়েছে আউশ ধান বীজ, ড্যাপ ও এমওপি। এর মধ্যে প্রতিটি কৃষক পাবে ৫ কেজি ধান বীজ, ড্যাপ ১০ কেজি ও এমওপি ১০ কেজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com