সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাট শতকণ্ঠে গীতা পাঠে মুখরিত বিশ্ব মানবতার কল্যাণে বিশেষ প্রার্থনা সিরাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের আধা পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নজরুলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজনীতি: অস্তিত্বের সংকট নাকি নতুন উত্থানের হাতছানি? রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড নীলফামারীতে ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা পশ্চিমবঙ্গে ভোট গণনাকে ঘিরে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্থগিত বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু কাজিপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা কাজিপুরে ৩৭৫৯২ শিশুকে হাম-রুবেলা টিকা, শিক্ষকদের ওরিয়েন্টেশন সম্পন্ন

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 12:18 pm, সোমবার, ৪ মে, ২০২৬

বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে শশী আক্তার (১৭) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শশী আক্তার ওই এলাকার মো. সবুজ প্রামানিকের মেয়ে। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান বাসস’কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ির টিনের ঘরে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এই সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ রাকিব হাসান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com