জেলায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বেলা ১১ টায় জেলার সদর উপজেলা হলরুমে ১২ হাজার কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। কৃষি সম্প্রসারণের কর্মকর্তা আসিফ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক।
পরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বিতরণকৃত প্রনোদনার মধ্যে রয়েছে আউশ ধান বীজ, ড্যাপ ও এমওপি। এর মধ্যে প্রতিটি কৃষক পাবে ৫ কেজি ধান বীজ, ড্যাপ ১০ কেজি ও এমওপি ১০ কেজি।