শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

মৌলভীবাজারে বিজিবি’র কবলে এক ভারতীয় নাগরিক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : 6:07 pm, মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি’র অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক’কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ভারতীয় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি। সোমবার (২৭শে জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে অভিযানে ওই ভারতীয় নাগরিক’কে আটক করা হয়।

বিজিবি সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ির মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। বিজিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র ব্যাটালিয়ন ৫২ (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের  বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে নিকটস্থ থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com