সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলিংটনে টেস্ট নিয়ে আক্ষেপ ঝাড়লেন শুবমান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী কাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আর নেই  হৃদযন্ত্রের স্থায়ী ক্ষতি এড়াতে ইমরান খানের জরুরি চিকিৎসা প্রয়োজন ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন কাজীপুরে যমুনা নদীতে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার ও বিচারকে প্রাধান্য দিতে হবে

প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার পরিচয়ে ৫০ লাখ টাকা আত্মসাত

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 3:06 pm, বুধবার, ১ মে, ২০২৪

প্রধানমন্ত্রীর পার্সোনাল অফিসার পরিচয়ে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া শাকিল নামে এক যুবককে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা। বুধবার সংবাদ সম্মেলন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার বলেন, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদ খালি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (৪৫) প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়ে দিয়ে বরিশাল নগরী ও বিভিন্ন জায়গার কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এবিষয়ে গত ২৯ এপ্রিল বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী নগরীর দক্ষিণ আলেকান্দার আব্দুর রহমানের ছেলে তরিকুল ইসলাম অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরপরই আমরা এই প্রতারকের সন্ধানে নামি। নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন প্রযুক্তির মাধ্যমে প্রতারক শাকিলকে মঙ্গলবার ঢাকার মিরপুরের কাফুরল এলাকা থেকে গ্রেফতার করেন। এসময় তার কাছে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসারের একটি ভুয়া আইডিকার্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পার্সোনাল অফিসার পরিচয়দানকারী শাকিল বরিশাল নগরীর রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে বলেও জানান তিনি। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন ভুক্তভোগী তরিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com