শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

১০ম ওয়েজ বোর্ড ঘোষণাসহ বিভিন্ন দাবিতে বরিশালে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সিএনআই নিউজ টুয়েন্টিফোর
  • আপডেট সময় : 2:50 pm, সোমবার, ৪ মার্চ, ২০২৪

অবিলম্বে ১০ম ওয়েজ বোর্ড ঘোষণা ও টেলিভিশন সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠমো গঠনসহ বিভিন্ন দাবিতে আজ বরিশাল বিভাগীয় শহরে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘ঐক্যের পথে সমৃদ্ধি আনে’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) এবং জার্নালিস্টস ইউনিয়ন অব বরিশাল (জেইউবি) যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
রোববার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে বিএফইউজে’র নেতৃবৃন্দ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বকেয়া পরিশোধেরও দাবি জানান।
এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ওমর ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও ডিআরইউ’র সদস্য শেখ জামাল।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেইউবি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাস, জেইউবি’র সাবেক সভাপতি অরূপ তালুদার, সাংবাদিক সুশান্ত ঘোষ ও কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য শুভব্রত দত্ত প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com