শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা ও কোপানোর অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ১ জন হাসপাতালে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া, তবে চুক্তির বিষয়ে অনাগ্রহী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী কোমোর কাছে হতাশাজনক হারের পরও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নন ক্যারিক কাজীপুরে ৭৩ পিস ইয়াবাসহ আটক ৩  প্যারিসের কয়েকটি এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ, ট্রাম্পের দিকে মাখোঁর কটাক্ষ কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার

স’ মিলে করাতের আঘাতে শ্রমিকের মৃত্যু

সিএনআই নিউজ ডেস্ক
  • আপডেট সময় : 5:18 pm, শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

পিরোজপুরের স্বরূপকাঠিতে গাছ কাটতে গিয়ে ইলেক্ট্রিক হাতকরাতের আঘাতে সুমন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোহাগদল গ্রামে বরছাকাঠি এলাকায় একটি স’ মিলে দুর্ঘটনাটি ঘটে। সুমন উপজেলার সোহাগদল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন সকালে সুমন ইলেক্ট্রিক করাত দিয়ে স’ মিলের বড় সাইজের গাছ খণ্ড করে (স্থানীয় ভাষা বোড) কাটছিলেন।
এ সময় অসাবধানতাবশত হাত ফসকে করাতটি ছুটে এসে তার বুকের পাশে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক সুমন হালদার জানান, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com