বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে সেটেলমেন্ট অফিসে অগ্নিকান্ড, আহত ১

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 11:37 am, রবিবার, ২০ নভেম্বর, ২০২২


সাভারে ভূমি ডিজিটাল জরিপের সরকারি সেটেলমেন্ট অফিসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মিদের এক ঘটনা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় নিরাপত্তাকর্মী দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিং এলাকায় উপজেলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মিরা।
চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, রাতে আলমনগর হাউজিংয়ের ভিতর অবস্থিত উপজেলা সেটেলমেন্ট অফিসে অগ্নিকান্ডের খবর পেয়ে দু’টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছাই। তিন তলা সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় আগুন লেগেছে। সেখানে অফিসের কাগজপত্র রাখা ছিলো। সেগুলো পুড়ে গেছে। তবে রেকর্ড রুমের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এখানকার কর্মকর্তারা। আমরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকান্ডের সময় ওই অফিসের আনোয়ার হোসেন নামে এক নিরাপত্তা প্রহরী দগ্ধ হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com