উত্তরার ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে একটি বস্তিতে আগুন লেগেছে। আজ শনিবার বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, উত্তরা-৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।