বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে দগ্ধ হয়ে শ্রমিক নিহত

প্রতিনিধি, সাভার
  • আপডেট সময় : 12:47 pm, সোমবার, ৩১ অক্টোবর, ২০২২


নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক শ্রমিক। এ ঘটনায় দগ্ধ আরেক শ্রমিক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
রবিবার রাতে ঢাকার সাভারের পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে ফজলুক হক নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় মাচা বেধে পলেস্তারার কাজ করছিলেন নির্মাণ শ্রমিক আয়নাল ও আনোয়ার হোসেন। এসময় ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে তারা দু’জনেই গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়রা দগ্ধ দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা নির্মাণ শ্রমিক আয়নালকে মৃত ঘোষনা করেন। দগ্ধ অবস্থায় আরেক নির্মাণ শ্রমিক আনোয়ার হোসেনের চিকিৎসা সেবা চলছে।
এদিকে আশুলিয়ার বেলমা এলাকায় নীট প্লাস কারখানায় আগুন লাগলে দগ্ধ হন তরিকুল ইসলাম (২৬), মো. খালিদ হোসেন (২০) ও মো. আওলাদ হোসেন (২৬) নামে তিন শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
কারখানায় ইস্প্রিট জাতীয় কেমিক্যাল দিয়ে ধোয়া-মোছার কাজ করার সময় হঠাৎ আগুন লেগে দগ্ধ হন তারা। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com