বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

শ্রমিকের ৩০ কোটি টাকা বকেয়া পরিশোধ করলো বেপজা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 11:24 pm, রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাত করণ এলাকা, ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের ৩০ কোটি টাকা পাওনা পরিশোধ করা হয়েছে।
রোববার দুপুরে ডিইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুরাতন ইপিজেডে মেসার্স শাহিন ফ্যাশন কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা চালু করে ইন্দোনেশিয়ার বেসরকারী একটি প্রতিষ্ঠান। সেখানে কাজ করে আসছিলেন ২ হাজার ৮৩ জন শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশাধ না করে বিভিন অজুহাতে কারখানা বন্ধ করে লাপাত্তা হয়ে যায়।

বেপজা কর্তৃপক্ষ সবার সঙ্গে আলাচনা করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। পরে কারখানাটি নিলামে সর্বোচ্চ দামে টেনডি টেক্সটাইল লিমিটেড কর্তৃপক্ষের কাছে আটষট্রি কোটি ছিয়াত্তর লক্ষ পয়ষট্টি হাজার ছয়শত নবই টাকায় বিক্রি করে দেন।
দীর্ঘদিন পর হলেও বকেয়া বেতন পাওয়ায় শ্রমিকরা অনেক খুশি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বেপজা কর্তৃপক্ষ সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে বেপজা কর্তৃপক্ষ জানান। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com