বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে পুলিশ বিএনপি সংঘর্ষ, ককটেল উদ্ধার, গ্রেফতার ২০

সাভার প্রতিনিধি
  • আপডেট সময় : 12:25 pm, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

ঢাকার সাভারে যুবদল নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ককটেল ও দেশীয় অস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২০ জন বিএনপি ও যুবদল কর্মীক
পুলিশ জানায়, বুধবার দুপুরে ঢাকা জেলা যুবদলের নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম অনুমতি ছাড়া নিজ বাসভবনে যুবদল নেতা-কর্মীদের জমায়েত করেন এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় নিয়মিত টহল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে দেখে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি ও যুবদল নেতা-কর্মীরা। এরপর দফায় দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে লাঠি-সোঁটা নিয়ে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে যুবদল নেতা-কর্মীরা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, অনুমতি না নিয়ে সমাবেশ করায় টহল পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের উপর যুবদল নেতা-কর্মীরা আক্রমন করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ১১ জনকে আটক করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com