বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

মানুষের সেবার মান বাড়াতে চাই: এসপি ঢাকা জেলা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : 8:10 pm, বুধবার, ২৪ আগস্ট, ২০২২

সকলের পরামর্শ নিয়ে মানুষের জন্য পুলিশি সেবার মান আরো বাড়াতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।
আজ (বুধবার) বিকেলে সাভার মডেল থানা মিলনায়তনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে তিনি এ কথা বলেন।


এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং পরে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি এক মিনিট নিরবতা পালন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নুরুল আলমের সাথে সাক্ষাৎ করেন পুলিশ সুপার।


মত বিনিময় সভায় পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আরো বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে ঢাকা জেলার প্রতিটি থানায় অপরাধ অনেক কমে এসেছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স এ রয়েছে। আইজিপি মহোদয়ের নির্দেশ- মাদকের বিরুদ্ধে পুলিশকে লড়াই করতে হবে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের উর্ধ্বে কেউ নয়। তাই অপরাধ প্রবণতা কমিয়ে আনতে সুষ্ঠু আইনের প্রয়োগ করা উচিৎ।
তিনি আরো বলেন, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনের ট্রাফিক জ্যাম কমিয়ে আনতে পুলিশ কাজ করে যাবে। জমি সংক্রান্ত মামলা গুলোতে যাতে কোন পুলিশ কর্মকর্তা প্রভাবিত না হয় সে ব্যাপারটিকে খেয়াল রাখতে হবে।
তিনি অপরাধ নির্মূলে সাংবাদিকদের তথ্য উপাত্তকে কাজে লাগানোর আশা ব্যক্ত করেন। এ ছাড়াও অপরাধ সংক্রান্ত প্রতিটি সংবাদকে গুরুত্ব দেয়ার কথা বলেন নব নিযুক্ত এই পুলিশ সুপার।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হুমায়ূন কবীর, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ আবদুল্লাহিল কাফি পিপিএম, ডিবি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বেরা হাবিব খান পিপিএম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম, ধামরাই থানার ওসি আতিকুর রহমানসহ অনেকে।
সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com