জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠান করেছে ঢাকার সাভার পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগ। রেডিও কলোনী বাসস্ট্যান্ডে গতকাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌনসভার মেয়র হাজী আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্
১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমান। #