বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সাভারে এটিএন বাংলার রজত জয়ন্তী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 7:26 pm, বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২


দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার রজত জয়ন্তী উপলক্ষ্যে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক শোভাযাত্রা,আলোচনা সভা,বৃক্ষ বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামরাই এটিএন বাংলার ব্যানার সাঁটানো হাতি শিশুদের নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাভারের সিটিজেন ক্লাব ভবনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
এরপর একই স্থানে এক’শ বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।
শেষে সিটিজেন ক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র। এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটিজেন ক্লাবের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সহসভাপতি অধ্যক্ষ কাবুল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী জাহান নিপা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, সিএনআই নিউজের প্রধান সম্পাদক তোফাসানি ও ২১ শে গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ নেত্রী মাহবুবা পারভীন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিভিন্ন কন্ঠশিল্পীরা। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com