বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

আটঘরিয়ায় স্ত্রীকে খুন করে উধাও স্বামী

পাবনা সংবাদদাতা
  • আপডেট সময় : 1:22 pm, বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

পাবনার আটঘরিয়ায় স্বামীর হাতে স্ত্রী শারিনা খাতুন (২৮) খুন হয়েছেন। বুধবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।  

নিহত শারিনা খাতুন সোনাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের পালিত মেয়ে। তার স্বামীর নাম রতন আলী।তিনি পলাতক রয়েছেন।  

স্থানীয়রা জানান, শারিনা খাতুনের সঙ্গে ৭-৮ বছর আগে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রতন আলীর বিয়ে হয়। গত এক বছর যাবৎ স্বামী-স্ত্রীর বনিবনা না থাকায় শারিনা খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবার অবর্তমানে সোনাকান্দার বটতলা মোড়ে ওষুধের দোকানে ব্যবসা করতেন। অপর একটি সূত্র জানায়, স্বামী রতন আলীর সঙ্গে শারিনার ডিভোর্স হয়েছিল।  সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্বামী রতন আলীসহ আনুমানিক দুজনকে সঙ্গে নিয়ে শারিনার দোকানে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানার পরপরই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল কি না এবং হত্যার কারণ তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com