
পাবনার আটঘরিয়ায় স্বামীর হাতে স্ত্রী শারিনা খাতুন (২৮) খুন হয়েছেন। বুধবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শারিনা খাতুন সোনাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের পালিত মেয়ে। তার স্বামীর নাম রতন আলী।তিনি পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, শারিনা খাতুনের সঙ্গে ৭-৮ বছর আগে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রতন আলীর বিয়ে হয়। গত এক বছর যাবৎ স্বামী-স্ত্রীর বনিবনা না থাকায় শারিনা খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন। বাবার অবর্তমানে সোনাকান্দার বটতলা মোড়ে ওষুধের দোকানে ব্যবসা করতেন। অপর একটি সূত্র জানায়, স্বামী রতন আলীর সঙ্গে শারিনার ডিভোর্স হয়েছিল। সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্বামী রতন আলীসহ আনুমানিক দুজনকে সঙ্গে নিয়ে শারিনার দোকানে ঢুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানার পরপরই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল কি না এবং হত্যার কারণ তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রধান সম্পাদক:- তোফায়েল হোসেন তোফাসানি, ক্রাইম নিউজ ইন্টারন্যাশনাল (প্রা:) লি: কর্তৃক প্রকাশিত একটি অনলাইন পোর্টাল ও সংবাদ সংস্থা। অফিস- সি-৫/১, ছায়াবীথি, সাভার, ঢাকা-১৩৪০।ঢাকা অফিস- বাড়ি নং-১, রোড-২৮, সেক্টর-৭, উত্তরা, ঢাকা-১২৩০
ইউএসএ অফিস- ২১৬২৮ ১৩৬ এভিনিউ ষ্প্রিংফিল্ড গার্ডেন, নিউইয়র্ক- ১১৪১৩, ইউএসএ। ফোন- ০২-৭৭৪১৯৭১, সেল- +৮৮০১৭১১০৭০৯৩১, +৮৮০১৩০০৫৫৫৪৪০, ই-মেইল- cninewsdesk24@gmail.com, news@cninews24.com