বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ধামরাই পৌরসভার সাবেক মেয়র নাজিমের চার বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : 3:35 pm, রবিবার, ৫ জুন, ২০২২

জ্ঞান আয় বহিভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের চার বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা ও দুদকের  কোর্ট পরিদর্শক আলী আক্কাস বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি তাকে ২৯ লাখ ১৮ হাজার ৮শ’ ৪৪ টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়া  অসাধু উপায়ে অর্জিত ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
অপর দিকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদি হয়ে দুদক কার্যালয়ে এ মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com