জ্ঞান আয় বহিভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিনের চার বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা ও দুদকের কোর্ট পরিদর্শক আলী আক্কাস বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ে বিনাশ্রম কারাদন্ডের পাশাপাশি তাকে ২৯ লাখ ১৮ হাজার ৮শ’ ৪৪ টাকা আর্থিক জরিমানা করা হয়। এছাড়া অসাধু উপায়ে অর্জিত ২৯ লাখ ১৮ হাজার ৮৪৪ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
অপর দিকে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০১৯ সালের ২৩ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদি হয়ে দুদক কার্যালয়ে এ মামলা করেন। ২০২০ সালের ২৩ আগস্ট তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।