টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহিদুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত জাহিদুল ইসলাম টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ফোর লেনের কাজ দেখাশোনা করতেন।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি পাওয়া যায়। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।