বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কাজীপুরে চুন শিল্প হারিয়ে যেতে বসেছে  পাইকগাছায় ৪ ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা বিরামপুরে জব ফেয়ার উদ্ধোধনী অনুষ্ঠানে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান: চোর ও ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে

কোলেস্টেরল নিয়ে বিভ্রান্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:52 pm, রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

095144high-cholesterol-foodsসিএনআই নিউজ : সবাই জানে, কোলেস্টেরল শরীরে বেশি থাকা ভালো নয়। আসলে কোলেস্টেরল কী করে? এটা শরীরকে নানাভাবে সেবা দিয়ে থাকে। কিন্তু এর অতিরিক্ত পরিমাণ ধমনিতে মারাত্মক বিপদ বয়ে আনতে পারে। তবে এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। যেমন—

উচ্চমাত্রার কোলেস্টেরলই একমাত্র উদ্বেগ

এ কথা ঠিক যে উচ্চমাত্রার কোলেস্টেরল হৃপণ্ডের নানা সমস্যা ও স্ট্রোকের ঝুঁকি বয়ে আনে। এ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। চিকিৎসকরা বলছেন, উচ্চমাত্রার কোলেস্টেরলে রক্তচাপ ও ওজন ঠিকই থাকে, তবে একটু উঁচুতে। এ নিয়ে উদ্বিগ্ন না হওয়াই ভালো। তবে মনে রাখতে হবে, এলডিএল লেভেল রাখতে হবে ১৯০-এর নিচে আর এইচডিএল লেভেল ৪০-এর ওপরে।

এটি মানেই হার্টের অসুখ

উচ্চমাত্রার কোলেস্টেরল অবশ্যই হার্টের নানা অসুখের অন্যতম কারণ, তবে এটিই একমাত্র কারণ নয়। এর কারণে যে হার্টের খুব বড় ধরনের সমস্যা হবে—এমন ভাবার সুযোগ নেই। তবে অবশ্যই উচ্চমাত্রার কোলেস্টেরলক অবহেলা করা যাবে না।

সব কোলেস্টেরলই খারাপ

এটি একেবারেই ভ্রান্ত ধারণা। মিথ্যাও বটে। এখন বিশ্বজুড়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ‘কোলেস্টেরল’ শুনলেই মানুষ আঁতকে ওঠে। শুধু খারাপ নয়, ভালো কোলেস্টেরলও আছে, যা হার্টের স্বাস্থ্য ভলো করে।

যাদের ওজন বেশি, তাদেরই শুধু এই সমস্যা

বেশি ওজন একটা সমস্যা বটে এবং এতে উচ্চমাত্রার কোলেস্টেরলসংক্রান্ত জটিল হতে পারে। তবে এ ধারণাও ঠিক নয়—যার ওজন বেশি, সেই এই সমস্যায় ভুগছে। দেহের বেশি ওজনই শরীরের কোলেস্টেরলের পরিমাণের একমাত্র সূচক নয়। অনেক শুকনো-পাতলা মানুষেরও উচ্চমাত্রার কোলেস্টেরল থাকতে পারে। তাই শরীরের মাপ যেমনই হোক, নিয়মিত চিকিৎসককে স্মরণ করার অভ্যাস তৈরি করতে হবে।

শুধু বয়স বাড়লেই এই আশঙ্কা বাড়ে

এটি আরেকটি ভ্রান্ত ধারণা। বয়সের সঙ্গে কোলেস্টেরল কম-বেশির কোনো সম্পর্ক নেই। খাদ্যাভ্যাস বা অন্য কোনো কারণে জীবনের যেকোনো সময়ই উচ্চমাত্রার কোলেস্টেরল দেখা দিতে পারে। এ কথা ঠিক—বয়স বাড়লে এর মাত্রা এমনিতেই শরীরে বাড়ে; কিন্তু বয়সই এই মাত্রার কম বা বেশি হওয়ার একমাত্র মাপকাঠি নয়।

 

 

 

 

আঁখি আক্তার/সিএনআই নিউজ/১৬৬০

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com