বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে মানব বন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 9:27 pm, শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

human_chainসিরাজগঞ্জ থেকে টি এম কামাল : সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক (৩৫) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সিরাজগঞ্জ শহরে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এসএস রোড, মুজিব সড়ক ও খলিফা পট্রিতে এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। মানব-বন্ধনে জেলা ছাত্রলীগ, যুবলীগীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত নারী পুরুষ অংশ নেয়। মানব-বন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আকতারুজ্জামান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বেলাল, নিহত আব্দুল মালেকের বড় ভাই আবু মুছা প্রমুখ।

প্রসঙ্গত, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৯ অক্টোবর ছাত্রলীগ নেতা আব্দুল মালেককে কুপিয়ে হত্যা করে শহরের জানপুর মহল্লার সুমন, নজরুলসহ কয়েকজন যুবক। এঘটনায় নিহতের বড় ভাই আবু মুছা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আসামীদের গ্রেফতারের দাবীতে আজ শনিবার এই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com