বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:49 pm, সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

767অনলাইন ডেস্ক,সিএনআই নিউজ : নানা লক্ষণ বা উপসর্গ প্রকাশের মাধ্যমে হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই শরীর সংকেত দিতে থাকে। নারী এবং পুরুষভেদে এই লক্ষণগুলো ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়।

হার্ট অ্যাটাকের আগে নারীদের মধ্যে যেসব লক্ষণগুলি দেখা দেয়-

পিঠ, ঘাড়, চোয়াল এবং বাহুতে ব্যথা ক্রমান্বয়ে বেড়ে উঠতে পারে, হতে পারে তীব্র, আকস্মিক বা বিরক্তিকর। এই ধরনের ব্যথার ফলে মধ্যরাতে ঘুম ভেঙ্গে যেতে পারে।

অনেক সময় নারীরা তলপেটে চাপ অনুভব করতে পারেন। যা পাকস্থলীতে তীব্র ব্যথায়ও রূপ নিতে পারে। ঠাণ্ডা ঘামও হার্ট অ্যাটাকের সংকেত দেয়।

কোনো কারণ ছাড়াই শ্বাসের কোনো সমস্যা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। একটু দৌড়ঝাঁপ করলেই বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই খুব কষ্ট হয়। আবার একটুও নড়াচড়া না করা সত্ত্বেও এমন অনুভূতি হতে পারে।

দীর্ঘ সময় বিশ্রামে থাকার পরও যদি আপনি ক্লান্ত অনুভব করেন এবং সহজ কোনো কাজ করতেও কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্যের প্রতি এখনই আপনার নজর দেওয়া দরকার।

বুকে ব্যথা, অস্বস্তি বা বুকের চাপের অনুভূতি- এসব বিষয়ে এখনই সাবধান হওয়া দরকার। অনেক নারীর ক্ষেত্রে শুধু বুকের বাম দিকে নয় বরং পুরোটা জুড়েই ব্যথা হতে পারে। পুরুষদেরও হার্ট অ্যাটাকের আগে বুকে ব্যথা দেখা দেয়।

 

 

 

 

 

 

 

 

 

 

মামুন/সিএনআই নিউজ/৩০৬২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com