বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

চলতি বছরে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 8:08 pm, বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

2017-07-20_6_914931সিএনআই নিউজ :
ছাত্র-ছাত্রী ভর্তির মধ্যদিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ‘আগামী ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫০জন শিক্ষার্থী ভর্তি করে মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে।’
মোহাম্মদ নাসিম আজ বৃহস্পতিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নব নির্মিত ২৫০ শয্যা হাসপাতাল ভবনের উদ্বোধন কালে এই ঘোষণা দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী, সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব প্রমুখ বক্তব্য রাখেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল দল অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের জন্য রোড ম্যাপ ঘোষনা করেছে। তারা নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেখানে আওয়ামীলীগ ও বিএনপি সমান অধিকার পাবে। শেখ হাসিনার অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন সকল দলের অংশ গ্রহণেই হবে।
চিকনগুনিয়ার প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের সকল ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকনগুনিয়া মোকাবেলায় আমাদেও সকল ধরনের প্রস্তুতি হয়েছে। প্রস্তুতি অনুযায়ী কাজ করায় ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কমে এসেছে।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গ্রামের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা হাসপাতালে সেবা চালু করা হয়েছে। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
পরে মন্ত্রী শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন।

সাব্বির /সিএনআই নিউজ /১৯৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com