বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

চিকুনগুনিয়া রোগীরা ঘরে বসেই পাবেন বিনামূল্যে চিকিৎসাসেবা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:48 pm, বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭

2017-07-03_6_769839সিএনআই নিউজ :
চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীরা নিজ বাসা-বাড়ীতেই বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাবেন।
এই চিকিৎসাসেবা পেতে আক্রান্তদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে জানালেই থেকে সংশ্লিষ্ট এলাকার কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।
আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং কর্পোরেশনের নিজস্ব ২টি হাসপাতাল ও ১টি মাতৃসদন কেন্দ্র থেকে আজ থেকেই এ সেবা পাওয়া যাবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নির্দেশে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় আজ বাসসকে একথা জানান।
তিনি বলেন, মেয়র দ্রুততম সময়ের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে নগরবাসীদের আশ্বস্থ করেছেন। এ লক্ষ্যে বাড়ী বাড়ী চিকিৎসা সেবা পৌঁছানোর কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে । এর মধ্যে রয়েছে- প্রতিটি ওয়ার্ডে স্পেশাল লার্ভি সাইডিং ও ফগিং কার্যক্রম, জনসচেতনমূলক র‌্যালী, মসজিদে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, লিফলেট বিতরণ, ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং ও সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন, টিভি চ্যানেলে টিভিসি সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান।

সাব্বির /সিএনআই নিউজ /১৮৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com