বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

দাঁতের ব্যথায় থেকে মুক্তি পেতে ঘরোয়া চিকিৎসা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 11:53 am, বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

16অনলাইন ডেস্ক, সিএনআই নিউজ :
দাঁতের ব্যথায় কমবেশি প্রায় সবাইকেই ভুগতে হয়। আর এই ব্যথা মূলত রাতের দিকেই বাড়ে, তাই রাতেই ওষুধ বা চিকিৎসক পাওয়া মুশকিল হয়ে যায়। অথচ ঘরের মধ্যে হাতের কাছেই থাকে এমন কিছু পন্থা, যা আপনাকে সাময়িকভাবে দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে।

১. রসুন: দাঁতের ব্যথা শুরু হলেই এক কোয়া রসুন চিবোতে শুরু করুন। রসুনের রসে এমন কিছু উপাদান থাকে, যা যে কোনওরকম প্রদাহ কমাতে সাহায্য করে। এতে দাঁতের ব্যথাও নিমেষে কমে যাবে। একটি কোয়ায় কাজ না হলে দু’টি কোয়া থেঁতো করে ফেলে পেস্ট বানিয়ে ফেলুন। সঙ্গে মেশান অল্প নুন। পেস্টটা ভাল করে দাঁতের উপর লাগিয়ে দিন।

২. লবঙ্গ: লবঙ্গের রস দাঁতে ব্যথার অব্যর্থ ওষুধ। লবঙ্গের তেলও তুলোয় ভিজিয়ে দাঁতের গোড়ায় রাখা যেতে পারে। সেটা হাতের কাছে না পাওয়া গেলে কাঁচা লবঙ্গও ভাল কাজ দেয়।

৩. পেঁয়াজ: দাঁতের ব্যথা কমাতে পেঁয়াজও খুব উপকারী। অল্প পরিমাণ পেঁয়াজ চিবিয়ে নিতে পারেন। কিংবা পরিমাণ মতো পেঁয়াজ থেঁতো করে রসটা সংগ্রহ করে নিন। তারপর সেই রসটা দাঁতের উপর ধীরে ধীরে লাগিয়ে দিন।

৪.লবণাক্ত পানি: একটু গরম পানিতে লবণ মিশিয়ে তা দিয়ে কুলি করুন।

৫. পেয়ারা পাতা: দাঁতে ব্যথা কমানোর সবচেয়ে জনপ্রিয় টোটকার একটি। পেয়ারা পাতায় থাকে অ্যানালজেসিকস নামে একটি উপাদান। সেটা দাঁতের ফাঁকে জমে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে।

 

 

 

ঋতু/সিএনআই নিউজ/১০২৯

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com