বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

অতিরিক্ত ঘাম যেসব রোগের উপসর্গ প্রকাশ করে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:51 pm, সোমবার, ১২ জুন, ২০১৭

duoঅনলাইন ডেস্ক, সিএনআই নিউজ :
খুব গরম পড়লে অথবা খুব পরিশ্রম করলে ঘাম হওয়াটা স্বাভাবিক। কিন্তু অযথা যদি ঘাম হয় তাহলে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। অনেকেই আছেন যারা ঘামেন বেশি। এমনকি বসে বসেই অনেকেরই হাত ঘেমে যায়, আবার অনেকের পা-ও ঘেমে যায়। আমরা এই ব্যাপারগুলিকে খুব একটা পাত্তা দিই না। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই অতিরিক্ত ঘাম হওয়া বিভিন্ন রোগের উপসর্গ। আমাদের আজকের এই প্রতিবেদনে অতিরিক্ত ঘাম যে বিশেষ কিছু রোগের উপসর্গ প্রকাশ করে সেই সম্পর্কে জানবো-

১। রক্তের শর্করার ওঠনামা করা ডায়াবেটিসে খুব স্বাভাবিক। ডায়াবেটিস রোগে স্নায়ুর ক্ষতি হয়। এসব কারণে এই রোগীদের প্রচুর ঘাম হতে পারে। তাই অযথা ঘাম হলে, প্রথমেই রক্তের শর্করা পরীক্ষা করুন। দরকার পড়লে চিকিৎসকের সাহায্য নিন।

২। যখন হার্ট রক্ত পাম্প করতে অসুবিধা বোধ করে, তখন অনেক বেশি চাপ বোধ হয়। এটি অতিরিক্ত ঘামের কারণ হয়। বেশি ঘাম হৃদরোগের একটি লক্ষণ। চিকিৎসকের মতে, বিনা কারণে ঘাম হলে অবশ্যই ডাক্তার দেখান। অনেক সময় হৃদপিন্ডে সমস্যা হলে এরকম হতে পারে।

৩। অনেক সময় অতিরিক্ত উদ্বেগের সময় ঘাম হয়। উদ্বেগ চাপযুক্ত হরমোনকে বাড়িয়ে দেয়। এতে বেশি ঘাম হয়। তাই যারা মানসিক চাপে ভুগছেন, তারা ডাক্তারের পরামর্শ নিন।

৪। মেনোপজের সময় অনেক নারীরই হট ফ্লাস ও ঘামের সমস্যা হয়। বুক ও ঘাড়ে বেশি ঘাম হয়।

৫। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লেও ঘাম হয়। তাই রক্ত পরীক্ষা করে তা জেনে নিন। দরকারে ডাক্তারের পরামর্শ নিন।

 

 

 

 

ঋতু/সিএনআই নিউজ/১০৮২

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com