বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

ইফতারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার বাঙ্গি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 10:40 am, বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

melone-1-300অনলাইন ডেস্ক, সিএনআই নিউজ :
রমজান শুরু হয়ে গেছে। আজ প্রথম ইফতার। কিন্তু মাথায় রাখতে হবে, এই গরমে আর লম্বা দিনে ইফতারে চাই পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজা-পোড়া কমিয়ে বেশি বেশি ফল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। অতি পরিচিত ফল বাঙ্গি। এটি ফুটি নামেও যথেষ্ট পরিচিত।

জেনে নিন বাঙ্গির পুষ্টিগুণ:-

পটাসিয়াম: বাঙ্গিতে এই উপাদানের কোনো ঘাটতি নেই। কাঁকুড় বা শসা জাতীয় এই ফল তাই উচ্চ রক্তচাপ সামলাতে ওস্তাদ।

দৃষ্টিশক্তি : বাঙ্গি দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য বেশি কার্যকর। কারণ এতে আছে ভিটামিন ‘এ’ ও বিটা ক্যারোটিন। ছানি পড়ার ঝুঁকি কমানো ছাড়াও দৃষ্টিকে প্রখর করে বাঙ্গি।

চর্বি কাটে : ফুটিতে রয়েছে উপকারী কার্বোহাইড্রেট। এটি সহজে ভেঙে শরীরে মিশে যায়। আরো আছে ফাইবার, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। পটাসিয়ামের উচ্চ মাত্রা পেটের অনাকাঙ্ক্ষিত চর্বিকেও বিদায় জানায়।

ডায়াবেটিস : রক্তে গ্লুকোজের বিস্ফোরণ সামলে নিতে দক্ষ বাঙ্গি। অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর এই ফল।

কোলেস্টরলমুক্ত : বাঙ্গি কিন্তু একেবারেই কোলেস্টেরলমুক্ত ফল। কাজেই যাঁরা মুটিয়ে যাওয়ার ভয়ে থাকেন, তাঁরা নিশ্চিন্তে খেতে পারেন।

আলসার : এর উচ্চমানের ভিটামিট ‘সি’ আলসার প্রতিরোধ ও নিরাময়ে কাজ করে।

কোষ্ঠকাঠিন্য : ফুটির ফাইবার সহজে ভক্ষণযোগ্য। বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যায় স্বস্তি মিলবে।

কিডনির জন্য : এর একটি উপাদানকে বলা হয় অক্সিকাইন, যা কিডনির সমস্যায় বেশ উপকারী। কিডনির পাথর হটাতেও পারদর্শী অক্সিকাইন। পাশাপাশি এর উচ্চমাত্রার পানি কিডনি পরিষ্কার রাখে।

গর্ভবতীদের জন্য : মা হতে যাওয়া নারীদের চিকিৎসকরা এই ফল বেশি বেশি খাওয়ার পরামর্শ দেন। কারণ এতে দেহে পানির অভাব থাকবে না। পাশাপাশি এর ফোলেট দেহ থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে পানি সংরক্ষণ করে।

ইনসমোনিয়া : যাঁদের ইনসমনিয়া রয়েছে তাঁরাও উপকার পেতে পারেন বাঙ্গি থেকে। ঘুমের অভাবের পেরেশানি আর থাকবে না।

ফুসফুসের জন্য : এই ফল ফুসফুসের কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খুব সহজে ধূমপান ছাড়তেও নাকি কাজে দেয় এই ফল। এ ছাড়া কার্যকর হৃদরোগ ঠেকাতেও।

ঋতু/সিএনআই নিউজ/১০০০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com