বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

বছরে দেশে ১২ লাখ তামাকসেবী প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:30 pm, মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

সিএনআই নিউজ : বাংলাদেশে ৪ কোটি ১৩ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করে। যা মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৩ শতাংশ। আর প্রাণঘাতী ৮ রোগে আক্রান্ত হয় ১২ লাখ তামাকসেবী।
আজ খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমপাওয়ার নীতি বাস্তবায়ন বিষয়ক সম্মেলনে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ একথা জানান। তিনি জানান, তামাক সেবনে বছরে দেশে ওই ১২ লাখ মানুষ হৃদরোগ, ফুসফুস ও মুখগহব্বরের ক্যান্সার, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগসহ প্রাণঘাতী ৮টি রোগে আক্রান্ত হয়। একই কারণে ৩ লাখ ৮২ হাজার পঙ্গুত্ববরণ করে, যার চিকিৎসা ব্যয় তামাক থেকে আহরিত রাজস্বের দ্বিগুণেরও বেশি।
‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিট’ ও ‘জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’ এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডব্লিউবিবি ট্রাস্ট এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তামাকের ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) প্রণয়ন করেছেন যা বাংলাদেশ স্বাক্ষর করেছে। সরকার ২০৪০ সালের মধ্যে পর্যায়ক্রমে তামাক নির্মূলের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে তামাক বিরোধী সংগঠনগুলোর সহায়ক ভূমিকা অপরিহার্য।
দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, দুদক’র সাবেক চেয়ারম্যান ড. গোলাম রহমান, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম, বিইউএইচএস’র উপাচার্য অধ্যাপক লিয়াকত আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. এম মোস্তফা জামান এবং অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির কমকর্তা ডা. সৈয়দ মাহফুজুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, মো. শফিকুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, উবিনীগ নির্বাহী পরিচালক ফরিদা আখতার, ডিএমপি’র যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়, বিসিসিপির প্রধান নির্বাহী মোহাম্মদ শাহজাহান, তামাক বিরোধী জোট সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদসহ খ্যাতনামা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।
এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ শাহাব উদ্দিন, এড. ফজিলাতুন নেসা বাপ্পী এমপি, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের উপদেষ্টা মোজাফফর হোসেন পল্টু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com