বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

যে ৭ কারণে ভেজিটেবল অয়েল শরীরের পক্ষে ক্ষতিকারক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 3:03 pm, বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

health-benefits-of-sunflower-oilসিএনআই নিউজ ডেস্ক : সানফ্লাওয়ার অয়েল বা সয়াবিন অয়েলে রান্নার প্রচলন অত্যন্ত বেশি। কিন্তু জানেন কি এই তেলগুলি কতটা ক্ষতিকারক? জেনে নিন এর ৭টি কারণ-

১) ভেজিটেবল অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৬ পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। একমাত্র কোকোনাট অয়েল এবং অলিভ অয়েলেই এই ক্ষতিকারক উপাদানটি নেই।

২) সানফ্লাওয়ার বা সয়াবিন অয়েলের রান্না বেশি খেলে শরীরে ওমেগা-৬ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অনুপাত অস্বাভাবিক হয়ে পড়ে।

৩) ভেজিটেবল অয়েলে যেহেতু ওমেগা-৬ বেশি থাকে তাই এই তেলের রান্না খেলে শরীরে ওমেগা-৩-এর তুলনায় ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড বেড়ে যায়। এর ফলে হৃৎপিণ্ডের সমস্যা, আর্থারাইটিস থেকে শুরু করে ক্যানসার পর্যন্ত হতে পারে।

৪) বেশিরভাগ ভেজিটেবল অয়েলেই থাকে ট্রান্স ফ্যাট যা শরীরের পক্ষে বিষাক্ত তো বটেই, পাশাপাশি বহু রোগব্যাধির সূচনা করে এই ট্রান্স ফ্যাট।

৫) রক্তে ওমেগা-৬-এর পরিমাণ বেশি থাকা মানেই স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল।

৬) দুগ্ধবতী মায়েদের শরীরে অতিরিক্ত ওমেগা-৬ থাকলে তা স্তনদুগ্ধের মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করে এবং এর থেকে ছোট বাচ্চাদের অ্যাজমা ও একজিমার মতো রোগ হতে পারে।

৭) বেশ কিছু রেপসিড বা ক্যানোলা ভেজিটেবল অয়েলে পেট্রোলিয়াম সলভেন্ট দেওয়া হয় যা বলা বাহুল্য শরীরের পক্ষে ভাল নয়।   সূত্র: এবেলা

মামুন/সিএনআই নিউজ/১৪৫৪

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com