বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় এখনো জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান “হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির

দুই ওষুধের মিশেল ঠেকাবে ক্যানসার’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:53 pm, শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

Drugsসিএনআই নিউজ ডেস্ক : ডায়াবিটিসের ওষুধ মেটফর্মিন এবং হাইপারটেনশনের ওষুধ সাইরোসিঙ্গোপিন মিলে মরণব্যাধী ক্যানসারকে ঠেকাতে সক্ষম বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বাসেল-এর এক দল বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, ওই দুই ওষুধের যোগফলে ক্যানসার কোষের বাড়বৃদ্ধি আটকাচ্ছে। গবেষণাপত্রটি আন্তর্জাতিক সায়েন্স জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত হয়েছে। লিউকেমিয়ার রোগীদের রক্তের নমুনার উপরে প্রয়োগের পাশাপাশি গবেষণাগারে লিভার ক্যানসারে আক্রান্ত ইঁদুরের উপরে ওই কম্বিনেশন ড্রাগ প্রয়োগ করে সুফল মিলেছে বলে ওই বিজ্ঞানীদের দাবি। ডায়াবিটিস প্রতিরোধে মেটফর্মিন প্রথম সারির ওষুধ। বিশেষজ্ঞরা জানান, ওই ওষুধ দেহে ইনসুলিন-প্রতিরোধ ক্ষমতা কমায়। ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা থাকলে স্তন, ইউটেরাইন, কোলো-রেকটাল এবং থাইরয়েড ক্যানসারের প্রবণতা বাড়ে। তাই যারা মেটাফর্মিন খেয়ে ওই প্রতিরোধ ক্ষমতাকে আটকে দেন, স্বাভাবিকভাবে তাদের ক্যানসারের প্রবণতা খানিকটা ঠেকানো সম্ভব। কার্ডিওলজিস্ট শুভ্র বন্দ্যোপাধ্যায় জানান, এক এক সময়ে এক এক ওষুধ যে কারণে তৈরি হয়, পরে দেখা যায় সেই কারণে ততটা কার্যকরী না হলেও অন্য ক্ষেত্রে তা কার্যকরী হচ্ছে। তিনি আরও বলেন, ‘গর্ভাবস্থায় বমি আটকানোর ওষুধ পরে ক্যানসারের ওষুধ হিসেবে কাজ দিচ্ছে। অবসাদ কমানোর ওষুধ ধূমপানের প্রবণতা কমাতে কাজ দেয়। এটাও হয়তো অনেকটা তাই। ’ ক্যানসার চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘ওষুধটির দাম কম। এমন কম্বিনেশন ড্রাগ ভবিষ্যতে বাজারে এলে ক্যানসার রোগীদের জন্য সুখবর। ’

মামুন/সিএনআই নিউজ/১০৮৩

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com