মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারকে বেকায়দায় ফেলতেই গুপ্ত হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 1:21 pm, শুক্রবার, ২৭ মে, ২০১৬

বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই, তাদের কোনো অস্তিত্বও নেই। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

2016_01_07_18_13_12_FNPF31xCAsYVFldI4K3SXunt38700U_originalশুক্রবার সকালে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বিভিন্ন নাম দিয়ে হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। ইদানিং দেখা গেছে তারা তাদের একটা সেফ প্রটেকশনের জন্য আন্তজাতিকভাবে যে জঙ্গি সংগঠন রয়েছে সেই ধরনের নাম ব্যবহার করছে। আর এটা তারা দুইটা উদ্দেশ্যে করছে। একটা হচ্ছে সন্ত্রাসীদের দ্বারা কিছুটা নিরাপদ বোধ করা, দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।’

কুষ্টিয়ায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার বিষয়ে তিনি বলেন, ‘গতকাল যে হত্যার ঘটনা ঘটেছে তা সামাজিক দ্বন্দ্বের কারণে হয়েছে। আজ আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগ কর্মী হোটেল মালিক মারা গেছে। হত্যাকারীদের গ্রপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ পরে তিনি জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com