মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

‘দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে’

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 7:26 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
Kader--Sm20160524191416ঢাকা: জনগণের আস্থা বিনষ্ট হয়, প্রধানমন্ত্রীর অর্জন ম্লান হয় এমন কোনো কাজ না করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের পাশাপাশি মন দিয়ে পড়াশোনা করার অনুরোধ করে তিনি বলেন, ১০টা ভালো উন্নয়ন, একটা খারাপ আচরণে ম্লান হয়ে যেতে পারে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।
ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশকে বদলাতে চাইলে আগে নিজেদের বদলাতে হবে।
ওবায়দুল কাদের বলেন, ছাত্র রাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হলে ছাত্র নেতাদের আকর্ষণীয় হতে হবে। মেধা, লেখাপড়া, যোগ্যতা ও ভালো আচরণ দিয়ে এই আকর্ষণীয় হতে হবে।
ছাত্রলীগ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী আমার কাছে কোনো দিন টেন্ডারের জন্য আসেনি। সচিবালয়ে ছাত্রদলের মতো ছাত্রলীগ যায় না। সচিবালয়ে গিয়ে ছাত্রলীগ ধান্দাবাজি করে না। এটা নিয়ে আমি গর্ব করি।
ছাত্রলীগের ভাবমূর্তি রক্ষার জন্য দায়ীদের শাস্তির কথা বলে তিনি বলেন, গুটিকয়েকের খারাপের জন্য পুরো দল দায়ী হবে না।
আবারও এক-এগারো আসতে পারে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্ররায়ের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আপনারা এখনো ওয়ান-ইলেভেনের শিক্ষা নিতে পারেননি। সেজন্য আবারও এক-এগারোর রঙিন খোয়াব দেখছেন, কিন্তু তা আর সফল হবে না। গোটা জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, দক্ষিণের সভাপতি বায়েজিদ আহমেদ খান প্রমুখ।
 
সভা পরিচালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com