মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 12:27 pm, মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
munshiganj_banglanews2420160524110246মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে মো. হানিফ (২৫) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন।

সোমবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে হোসেন্দি ইউনিয়নের ভবানিপুর এলাকায় হোসেন্দি বাজারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ একই ইউনিয়নের লষ্করদি গ্রামের নজু মিস্ত্রির ছেলে। হোসেন্দি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক হানিফ আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল হক মিঠুর সমর্থক।

পুলিশ জানায়, রাতে বাজার এলাকায় এই ইউপির স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মাহাবুবুল হক মজনু কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লা খান তোতাও ওই মিছিলে ছিলেন। এর কিছুক্ষণ পর একই এলাকায় আওয়ামী লীগের প্রার্থী মিঠুর পক্ষেও একটি মিছিল বের হয়। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মজনুর সমর্থকরা মিঠুর কয়েকটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। এরপর দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে মিঠুর সমর্থক হানিফ গুলিবিদ্ধ হন। এই অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। পরে পুলিশ শটগানের ১৩১ রাউন্ড গুলি এবং সাতটি টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় ইট-পাটকেলের আঘাতে পাঁচজন পুলিশ আহত হয়।

ঘটনার পর থেকে স্বতন্ত্র প্রার্থী মজনু ও তার সমর্থকরা পালিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com