
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যাগে রোববার (১৫ মে) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ‘শেখ হাসিানার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
শনিবার (১৪ মে) দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।