মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
“হয় অর্থ, নয় রক্ত” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ক্যারিয়ারের এমন স্বীকৃতি কেইনকেই মানায় মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং কোচদের সেরা দে লা ফুয়েন্তে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা সানায়ে তাকাইচির স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার উৎখাতে ইহুদিদের সঙ্গে খালেদার আঁতাত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : 6:25 pm, শনিবার, ১৪ মে, ২০১৬

সরকার উৎখাতে খালেদা জিয়া এবার ইসলাম ও গণতন্ত্রের শত্রু ইহুদিদের সঙ্গে আঁতত করেছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

2016_03_13_18_39_01_OTb5AUq0Nf97rlqCX7MUf7pZL5UPbb_originalতথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একাত্তরে রাজাকার, ৭৫ পরবর্তীতে জঙ্গিদের সঙ্গে সম্পর্ক গড়ে এখন আগুন সন্ত্রাসীদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইসলাম ও গণতন্ত্রের শত্রু ইহুদিদের সঙ্গে আঁতত করে অবৈধ পথে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন।’

শনিবার (১৪ মে) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় জিকেপি প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

‘সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই।’ বরং, গত ৭ বছর ধরে বেগম খালেদা জিয়া জঙ্গি তাণ্ডব, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রার পথ বন্ধ করে অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। সুতরাং সরকার বেগম জিয়ার বিরুদ্ধে কোনো মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকার দেয়নি। ৯৩ দিনের আগুন যুদ্ধে মানুষ পোড়ানো, জঙ্গি নাশকতার ঘটনায় হাতেনাতে ধরা পড়াদের স্বীকারোক্তিতে এসব মামলা করা হচ্ছে।

তথ্যমন্ত্রী আরো বলেন, ৭১এর গণহত্যার যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যেও কাউকে রেহাই দেয়া হবে না। বাংলাদেশে যাতে আর কোনোদিন মানুষ পোড়ানো বা গুপ্ত হত্যার মাধ্যমে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দিয়ে এগুলো স্তব্ধ করে দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহধর্মিনী জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত, ইউএনও) শান্তি মণি চাকমাসহ জাসদ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2017 Cninews24.Com
Design & Development BY Hostitbd.Com